# Tags

সারিয়াকান্দিতে আটকে গেছে কচুরিপনা, হেঁটে যাচ্ছে মানুষ, হুমকির মুখে সেতু

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি-প্রায় দীর্ঘ দুইসপ্তাহ ধরে বাঙ্গালী সেতুর পিলারের সঙ্গে আটকে আছে কচুরিপনা। সেই আটকে থাকা কচুরিপনার উপর দিয়ে প্রতিনিয়ত পায়ে হেঁটে পারাপার হচ্ছে স্থানীয় লোকজন এবং খেলাধুলা করছে শিশুরা। এতে পানির প্রবাহ নিম্নগামী হওয়ায় সেতুটি হুমকির মুখে পরেছে বলে দাবি করছেন এলাকাবাসী। আটকে থাকা কচুরিপনায় সেতুর ক্ষতির সম্ভাবনা না থাকায় আশঙ্কার কোন কারণ নেই বলে দাবি করছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা।

সরেজমিনে দেখাগেছে, চেলোপাড়া-চন্দনবাই সড়কের উপর নির্মিত জোড়গাছা বাঙ্গালী সেতুর পিলারের সঙ্গে প্রায় দীর্ঘ দুই সপ্তাহ আগে উজান থেকে ভেসে আসা কচুরিপনা আটকে সেতুর উত্তরপার্শে জমাটবেধেঁ গেছে। এতে নদীপথে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। আটককে গেছে ডিঙি নৌকা ও ফেড়িসহ স্থানীয় ইনশাআল্লাহ নামের বাইচের নৌকা। কচুরিপনা আটকে থাকায় পানি প্রবাহে বিঘ্ন ঘটেছে। পানির গতিপ্রবাহ নিম্নগামী হওয়ায় সেতুর পিলারের নিকট থেকে মাটি সড়ে গিয়ে হুমকির মুখে রয়েছে বলে দাবি করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বগুড়া জেলার প্রবেশদ্বারখ‍্যাত জোড়গাছা বাঙ্গালী সেতুটি বছর পাঁচেক আগে বর্ষা মৌসুমে পশ্চিমের পাঠাতন দেবে গিয়ে প্রায় তিনমাস যোগাযোগ ব‍্যবস্থা বিচ্ছিন্ন ছিল। বগুড়া-৭ আসনের সংসদ সদস‍্য রেজাউল করিম বাবলুর দ্রুত পদক্ষেপে সেতু বর্ধিত করে পূনরায় যোগাযোগ ব‍্যবস্থা সচল হয়। তার আগে ২০১৪ সালের বন‍্যায় সেতুর পূর্ব পারের পাটাতনের‍ কাছ থেকে মাটি সড়ে গিয়ে প্রায় দুই মাস জেলা বগুড়ার সঙ্গে দক্ষিণ সারিয়াকান্দি ও উত্তর ধুনটের যোগাযোগ ব‍্যবস্থা বন্ধ ছিল। এবার সেতুর পিলারের সঙ্গে কচুরিপনা আটকে পিলারের ক্ষতি হলে পূনরায় দুই উপজেলার লাখো জনগণের ভোগান্তি পোহাতে হবে।

স্থানীয় ও ইতালি ফেরত আলমগীর হোসেন জানান, সেতুর পিলার সঙ্গে কচুরিপনা আটকে পিলার ক্ষতির আশঙ্কা লক্ষ‍্য করা যাচ্ছে। স্থানীয় আরেক গৃহবধু জানান, কচুরিপনার সঙ্গে বাঁশহাটা গ্রামের দুইটি ডিঙি নৌকা ও একটি স‍্যালো মেশিন চালিত ফেড়ি ভেসে এসে সেতুর নিকটে আটকে পড়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সেতুর নিকট থেকে উদ্ধার করে কচুরিপনার উপর পায়ে হেঁটে নৌকা তিনটি অনেক কষ্টে উদ্ধার করে। তিনি আরও জানান, বাঙ্গালী নদীর ডান তীর সংরক্ষণের কাজে নিয়োজিত জিও ব‍্যাগ বহনকারী একটি বঢ় নৌকা সারিয়াকান্দি দিকে নিয়ে যাওয়ার জন‍্যে প্রায় এক সপ্তাহ কচুরিপনা পাড়িদিতে ব‍্যর্থ হয়।

ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউদৌলা মামুন বলেন, অল্প সময়ের মধ‍্যৈ চুরিপনা স্বাভাবিক চলাচলের ব‍্যবস্থা না করা হলে সেতুটির বড় ধরণের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সারিয়াকান্দি উপজেলায় দায়িত্ব রত কর্মকর্তা (এসও) আহসান হাবিব জানান, উজান থেকে ভেসে আসা কচুরিপনা একে অপরের সঙ্গে আটকে প্রাকৃতিকভাবে জমাটবদ্ধ হয়েছে। এতে তেমন ভয়ের কারণ নেই। নদীর পানি বৃদ্ধি পেলে কচুরিপনা সেতুর পিলার থেকে ছুটে পুনরায় স্বাভাবিকভাবে ভেসে যাবে।